ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০,মামলা ৩৯
- আপডেট: ১০:৩২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৮০২৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন,লালবাগ বিভাগে ৬২ জন,ওয়ারী বিভাগে ৬০ জন,মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন,মিরপুর বিভাগে ১৫২ জন,গুলশান বিভাগে ৩৬ জন,উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১টি গুলির খোসা,৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬০২০ পিস ইয়াবা,১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ,২টি চাকু,৭টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















