০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার

  • আপডেট: ০৩:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর ) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. মাসুম (৪৪) ও হৃদয় হাসান (২৪)।

মোহাম্মদ জামিল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাতে লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুম লালবাগ থানার সক্রিয় যুবলীগ সদস্য এবং লালবাগ থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন শান্টুর অন্যতম সহযোগী। অপরদিকে, হৃদয় হাসান কামরাঙ্গীরচর থানার সক্রিয় যুবলীগ সদস্য।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার

আপডেট: ০৩:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬