শিরোনাম:
মিরপুর থানার সামনে ককটেল বিস্ফোরণ হয়নি, সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ
- আপডেট: ০২:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানার সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। লাঠিসোঁটা নিয়ে আসা একদল লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
তিনি জানান, মিরপুর সনি সিনেমা হলের দিক থেকে লাঠিসোঁটা নিয়ে কিছু লোকজন আসছিল। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দকে অনেকে ককটেল বিস্ফোরণ বলে মনে করতে পারেন।
ডিসি নাছের রিকাবদার আরও বলেন, মিরপুর থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।




















