০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫,মামলা ৬৪

  • আপডেট: ১০:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন,লালবাগ বিভাগে ৭০ জন,ওয়ারী বিভাগে ৯১ জন,মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন,মিরপুর বিভাগে ১৪৩ জন,গুলশান বিভাগে ২৯ জন,উত্তরা বিভাগে ৫৫ জন ও গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ২ টি অবিস্ফোরিত ককটেল,৬ টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬৮৭১ পিস ইয়াবা,২ কেজি ১০০ গ্রাম গাঁজা,১১৭ পুরিয়া হেরোইন,৯ বোতল এস্কাফ,১ টি অটোরিকশা,২৯ টি মশাল,১.৭৫ লিটার কেরোসিন,১১ টি মোবাইলফোন ও নগদ ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকায় পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫,মামলা ৬৪

আপডেট: ১০:৪৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬