০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪; আটক ১

  • আপডেট: ১১:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নাসিমা বেগম (৪০) নামে এক নারীসহ চারজন আহত হয়েছেন। এর মধ্যে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজার সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

অন্যদিকে, রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে। আশা করছেন, খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪; আটক ১

আপডেট: ১১:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬