০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির ঢাকায় গ্রেফতার

  • আপডেট: ১২:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গোপালগঞ্জের সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাতেই ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, গ্রেফতার ফয়সাল কবির (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লিয়াকত হোসেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির ঢাকায় গ্রেফতার

আপডেট: ১২:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬