১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে

  • আপডেট: ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

রাতেই ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও এসেছিল গ্রুপের আলোচনায়।

জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে। চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলাও হয়েছে।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। পরে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন তিনি।

এছাড়া আওয়ামী লীগের হয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, তবে দলীয় মনোনয়ন পাননি। পাশাপাশি সংসদের সংরক্ষিত নারী আসনের জন্যও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতি ডিবি হেফাজতে

আপডেট: ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬