রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭,মামলা ৬০
- আপডেট: ০৯:৫২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া)নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন,লালবাগ বিভাগে ৫৪ জন,ওয়ারী বিভাগে ৭৪ জন,মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন,মিরপুর বিভাগে ১০৩ জন,গুলশান বিভাগে ৬৬ জন,উত্তরা বিভাগে ৪৬ জন,এসআরইউ ৭ জন ও গোয়েন্দা বিভাগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৪ টি ককটেল,১৩ টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ,২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার,১১৬১৫ পিস ইয়াবা,১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা,২.২ গ্রাম হেরোইন,৪ বোতল দেশী মদ,১ টি ট্রাক,৫ টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



















