রোহিঙ্গা গণহত্যার রায় বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক সুযোগ: ইমাম আবদুল মালিক
- আপডেট: ০৭:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গণহত্যার রায়কে বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন আমেরিকান মুসলিম নেতা ও মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বার্মা টাস্ক ফোর্স ইউএসএ-এর চেয়ারম্যান ও জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট মুজাহিদ বলেন, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজের রায় কয়েক দশকের মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দর-কষাকষির সুযোগ তৈরি করেছে। মিয়ানমার ১৫৪টি দেশের সমর্থিত গণহত্যা কনভেনশনকে উপেক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, দায়ীদের বিচার এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিকে মানবিক সহায়তার অর্থায়ন পুনরায় চালুর আহ্বান জানান।
বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের শুধু সংখ্যা হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।
সংবাদ সম্মেলনে বার্মা টাস্ক ফোর্স ও জাস্টিস ফর অল-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















