১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডেমরায় পেট্রোল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

  • আপডেট: ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকা থেকে পেট্রোল ও দাহ্য পদার্থসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ডিবির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ডেমরায় পেট্রোল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

আপডেট: ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬