০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বংশালে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০৮:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ডেমরা ও বংশাল এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন–আনোয়ার (৪২), মোহাম্মদ আমিনুল ইসলাম (২৯), মো. সাগর (২৯) ও মনি (২০)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে গ্রেফতার করে এসআরইউ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে আমিনুল ইসলাম, সাগর ও মনিকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার ব্যক্তিদের হেফাজত থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বংশালে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৮:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬