কবি নজরুল কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, ঢাবির কর্মচারী গুরুতর আহত ১
- আপডেট: ০৮:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর লক্ষ্মীবাজারে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজের গেইটে জোড়া ককেটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তি আহত হয়েছেন।
জানা গেছে, আহত ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মালি।
রবিবার (২২ নভেম্বর) সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেন।
এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। বর্তমানে আহত জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের ওই মালি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
এদিকে আহত অবস্থায় জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে কবি নজরুল ইসলাম সরকারি কলেজের গেটের সামনে দারোয়ান সুজনের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি মাথা ও চোখে গুরুতর আঘাত পান।



















