শিরোনাম:
মালিবাগে আবুজর গিফারি কলেজে জোড়া ককটেল বিস্ফোরণ
- আপডেট: ০৯:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
রবিবার (২২ নভেম্বর) শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে দুইটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। তবে পুলিশ তাদের শনাক্তে কাজ করছে।



















