১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি

  • আপডেট: ১২:০০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

গোপালগঞ্জে বিজিবির অভিযান বা হত্যাযজ্ঞের পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাহিনীটির দাবি, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সংঘবদ্ধভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

রবিবার (২২ নভেম্বর) রাতে এক প্রতিবাদলিপিতে বিজিবি এসব কথা জানায়।

প্রতিবাদলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজিবির বিরুদ্ধে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়ানোর পাশাপাশি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা চালাতে প্ররোচিত করা হচ্ছে।

বিজিবির দাবি, এসব প্রচারণার কোনো ভিত্তি নেই। একটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, গোপালগঞ্জের মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্ররোচিত করাই এসব গুজব ছড়ানোর উদ্দেশ্য বলে মনে করছে বিজিবি।

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে জেলায় দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাহিনীর সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তবে সাধারণ শান্তিপ্রিয় মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বাহিনীটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার খবর ভিত্তিহীন: বিজিবি

আপডেট: ১২:০০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬