০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কে এই সুইডেন আসলাম?

  • আপডেট: ০১:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। কারওয়ান বাজার,ফার্মগেট,রাজাবাজার,তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার, নৃশংস হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে এসেছিলেন তিনি। ছদ্মবেশে চলাফেরা,বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারের চার দেয়ালের ভেতরে থেকেও বাইরের অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানা রহস্য।

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়েছিলেন এই আলোচিত শীর্ষ সন্ত্রাসী। তবে মুক্তির প্রায় দুই বছর পর রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে তাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

বিমানবন্দরে যেভাবে ধরা পড়লেন

পুলিশ সূত্রে জানা গেছে,রবিবার রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তার মালয়েশিয়া পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। দেশত্যাগ ঠেকাতে আগে থেকেই তার পাসপোর্ট ব্লক করে রাখা হয়েছিল। ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। ডিবি কর্মকর্তাদের ভাষ্যমতে, কারামুক্তির পর তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া রাজধানীর অন্তত পাঁচটি স্থানে ‘টর্চার সেল’ পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

ইন্দিরা রোডের স্কুলছাত্র থেকে আন্ডারওয়ার্ল্ডের ডন

সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তিন ভাই ও চার বোনের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন তিনি।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ১৯৮৬-৮৭ সালের দিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি ও দখলদারত্বের মাধ্যমে অপরাধজগতে তার হাতেখড়ি। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগের মধ্য দিয়ে আন্ডারওয়ার্ল্ডে তার নাম ছড়িয়ে পড়ে।

সে সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির ‘রানা গ্রুপ’, যার অন্যতম সদস্য ছিলেন আরেক দুর্ধর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নান। ১৯৯০ সালের পর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের রক্তক্ষয়ী বিরোধ শুরু হয়। দুই পক্ষের মধ্যে প্রায়ই গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।

পিচ্চি হান্নানকে দলে ভেড়ানো ও একচ্ছত্র আধিপত্য

অপরাধজগতে টিকে থাকতে কৌশলী চাল চালেন আসলাম। ১৯৯৬ সালে প্রতিপক্ষ রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে ভিড়িয়ে নেন তিনি। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যা করা হয়, যে ঘটনায় আসলাম ও পিচ্চি হান্নানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের একচ্ছত্র সাম্রাজ্য গড়ে ওঠে। মাঠপর্যায়ে পিচ্চি হান্নান সব কিছু পরিচালনা করলেও নেপথ্যে কলকাঠি নাড়তেন আসলাম।

নামের আগে যেভাবে যুক্ত হলো ‘সুইডেন’

আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের অধ্যায়। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলাম স্ত্রীর সঙ্গে সুইডেনে পাড়ি জমান এবং সেখানে কয়েক বছর বসবাস করেন। পরবর্তীতে দেশে ফিরে পুনরায় অপরাধজগতে সক্রিয় হলে তার নামের সঙ্গে ‘সুইডেন’ তকমাটি স্থায়ী হয়ে যায়। যদিও পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

গালিব হত্যা, গ্রেফতার ও ২২ মামলা

১৯৯৭ সালের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজ বাসার সামনে খুন হন যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডের পর দীর্ঘ নজরদারি শেষে ১৯৯৭ সালের ২৬ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন সুইডেন আসলাম। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছিল। গ্রেফতারকালে তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।

বিভিন্ন সময়ে আসলামের বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ মোট ২২টি মামলা দায়ের হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় তার ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল।

কারাগারে বসেই চলত চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ

গ্রেফতারের পর টানা প্রায় তিন দশক কারাগারে থাকলেও ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। কারাগারে বসেই ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তদার, গার্মেন্টস ব্যবসায়ী এবং আবাসন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি। আদায়কৃত অর্থের বড় একটি অংশ পৌঁছে যেত কারাগারে।

কারাগারের ভেতরেও তিনি ছিলেন বেপরোয়া। সহবন্দীদের সঙ্গে মারামারি এবং তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের ঘটনা গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল। ওইসব ফোনের মাধ্যমে তিনি মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাকে একাধিকবার এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরও করা হয়।

মুক্তির দুই বছর পর ফের কারাবন্দিত্বের পথে

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ৬২ বছর বয়সে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম।

তবে মুক্তির পরও তাকে ঘিরে অপরাধজগতের নানা সমীকরণ চলতে থাকে। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় আসে তার নাম। এসব অভিযোগের সত্যতা যাচাই ও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতেই অবশেষে দেশ ছাড়ার আগমুহূর্তে তাকে আইনের আওতায় আনল গোয়েন্দা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কে এই সুইডেন আসলাম?

আপডেট: ০১:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬