০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় গ্রেফতার সুইডেন আসলাম, নজরদারিতে অন্য শীর্ষ সন্ত্রাসীরাও: ডিএমপি

  • আপডেট: ০১:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে। সোমবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। চলতি বছরের নিউমার্কেট এলাকার টিটন হত্যা মামলায় তদন্তে নাম আসায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে টিটন হত্যাকাণ্ডে তার প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা করছেন তারা।

থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ডগামী বিমানে ওঠার সময় সুইডেন আসলামকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তিনি কোথা থেকে এসেছেন বা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত বলতে পারবে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন, আবার কিছু মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুইডেন আসলামকে এক মাস ধরে নজরদারিতে রাখা হয়েছিল কি না এবং অন্য শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারিতে রাখা হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সুযোগ ও সক্ষমতা তৈরি হলে তাদের গ্রেফতার করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে সুইডেন আসলামকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল টিটনের নাম। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্তঃকোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

টিটন হত্যা মামলায় গ্রেফতার সুইডেন আসলাম, নজরদারিতে অন্য শীর্ষ সন্ত্রাসীরাও: ডিএমপি

আপডেট: ০১:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬