০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম

  • আপডেট: ০৫:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের এই কর্মকর্তাকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপারকে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে।

বর্তমানে আমিরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রয়েছেন। তার আগে সিএমপি উত্তর বিভাগে দায়িত্বে থাকা অবস্থায় তিনি চারটি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নওগাঁর বদলগাছী উপজেলার সন্তান এই পুলিশ কর্মকর্তা তার সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সমাদৃত।

পুলিশ সূত্র বলছে, আমিরুল ইসলামের নেতৃত্বে সুনামগঞ্জের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুলিশি কার্যক্রম আরও গতি পাবে। এই কর্মকর্তার নীতি ও অভিজ্ঞতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম

আপডেট: ০৫:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬