শিরোনাম:
কড়াইল বস্তিতে আগুন
- আপডেট: ০৫:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১৮১০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কড়াইলে বস্তিতে আগুন লেগেছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
রাশেদ বিন খালিদ বলেন,কড়াইল বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা এখনো পৌঁছেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।




















