অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ৬ জন আটক
- আপডেট: ০৩:৫৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৬৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২০ ডিসেম্বর ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রূপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক পাঁচটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো,আসাদুজ্জামান সবুজ (৩৪),মো.শাহীন আলম (৪৮),রবিউল ইসলাম লিটু (৫৮),শেখ আজহারুল ইসলাম (৬৭),বিদ্যুৎ বিশ্বাস (৬৬) এবং মো.শাহীনুর গাজী (৩৮)।
কোস্ট গার্ড সূত্র জানায়,আটককৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















