০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া

  • আপডেট: ০৫:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার বিশেষ মোটরসাইকেল শো-ডাউন ও পেট্রোলিং মহড়া পরিচালনা করা হয়।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি বলেন, সোমবার(০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ মহড়ায় মিরপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও স্থাপনা পরিদর্শন করে র‌্যাব-৪ এর সদস্যরা। দুপুর ১টা পর্যন্ত চলা এ কার্যক্রমে এলাকাজুড়ে টহল জোরদার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

নির্বাচনকালীন সময়েও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

র‌্যাব-৪ আরও জানায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ টহল ও নিরাপত্তা কার্যক্রম
নির্বাচনকালীন সময় জুড়ে অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া

আপডেট: ০৫:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬