০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

সেনাট্রাক-বাস মুখোমুখি সঙ্ঘর্ষ: ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার আটকে পড়া যাত্রী

  • আপডেট: ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮০২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ময়মনসিংহের ফুলপুরের বালিয়ার মোড় এলাকায় একটি সেনাবাহী ট্রাক এবং শেরপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ি দুটির ভেতরে আটকে পড়ে বেশ কয়েকজন যাত্রী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, বুধবার সকাল সাড়ে ১১ টায় ময়মনসিংহের ফুলপুরের বালিয়ার মোড়, কাকলি মিল থেকে একজন পথচারী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি সেনাবাহী ট্রাক এবং ঢাকা থেকে শেরপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গাড়ি দুটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়ে আছেন।
৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের জন্য ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশন এবং ফুলপুর থানায় জানানো হয়।

তিনি বলেন, সংবাদ পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস এবং ফুলপুর থানার উদ্ধারকারীদল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া ৩ যাত্রী উদ্ধার করে তাদেরকে এবং আহত ১০ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক ও বাসচালকের মৃত্যু হয় বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেনাট্রাক-বাস মুখোমুখি সঙ্ঘর্ষ: ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার আটকে পড়া যাত্রী

আপডেট: ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬