আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দুমকীতে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৮১১৬
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী প্রতিনিধি:
৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,দুমকী,পটুয়াখালী’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ(২০২৬) রবিবার দুপুরে দুমকী উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দুমকী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার, দুমকী। এ সভায় দুমকী উপজেলা সমাজ সেবা অফিসার মুঃ অলিউল ইসলাম’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুমকী উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান, দুমকী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া ও রাজনীতিবিদ ইন্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভায় এসময় দুমকী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, প্রিন্সিপাল জামাল হোসেন, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, রাজনীতিবিদ মাওলানা জালাল উদ্দীন আহমেদ, শিক্ষক কামরুন্নাহার, রাজনীতিবিদ মুন্না জহির ও শিক্ষার্থী নিলিমা জাহান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, নানা দপ্তরের প্রধান গন, ইত্যাদি এনজিওর প্রধান গন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কণ্যার অধিকার ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’র উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন।





















