কুতুবদিয়ায় ডাকাতদের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড
- আপডেট: ০৫:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় ডাকাতদের কবলে পড়া চার জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টক মান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ৩০ মার্চ সকাল ১০টায় চার শ্রমিক কুতুবদিয়া লাইট হাউস থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া অ্যাঙ্করেজে বাণিজ্যিক জাহাজ ‘মেঘনা হোপ’-এ কাজের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
পরবর্তী দিন ৩১ মার্চ বিকাল ৩টায় কাজ শেষে চট্টগ্রামে ফেরার সময় তারা ড্যানিশ বোটে করে কুতুবদিয়া অ্যাঙ্করেজ এলাকায় ডাকাতদের হাতে পড়েন। এম বি লিউ পার্ট-২-এর একজন ক্রু জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বোটে থাকা চার শ্রমিককে জীবিত উদ্ধার করে। অভিযান চলাকালীন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।










