০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার, সম্পাদক জসীম উদ্দিন

  • আপডেট: ০৫:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১৮০৮০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি ও মোহাম্মদ জসীম উদ্দিনকে নির্বাচিত করা ছাড়াও সভায় মোট ৩৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই ফোরামের সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই ফোরাম সদস্যদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার, সম্পাদক জসীম উদ্দিন

আপডেট: ০৫:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫