০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

  • আপডেট: ০৩:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

বুধবার (১ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর সদর থানার পুরান বাজার এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি এবং ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধ জাল সংরক্ষণের দায়ে গোডাউনের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

আপডেট: ০৩:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬