মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নিহত ১
- আপডেট: ০৭:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (১৯ জুলাই) সকাল ৭টা ৪৪ মিনিটের দিকে মানিকগঞ্জ ঘিওর থানাধীন বরঙ্গাইল থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান যে, পাটুরিয়াঘাট থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের ঢাকা ব:১৪-৮৮৪৩ নম্বরের একটি বাস বরঙ্গাইল বাসস্ট্যান্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বরঙ্গাইল ঘিওর রোডে সেতু থেকে নিচে গভীর খাদে পড়ে যায়।
আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে ঘিওর ফায়ার সার্ভিস স্টেশনে এবং ঘিওর হাইওয়ে থানায় বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিস এবং ঘিওর হাইওয়ে থানার একটি দল উদ্ধাকারীদল ঘটনাস্থলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকা পড়া চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িযোগে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।




















