১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড

  • আপডেট: ০৮:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে চাঁদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান এবং দ্রুত হাসপাতালে স্থানান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান,শনিবার দুপুর ২টার দিকে এক নারী তার অসুস্থ স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি রফ রফ-৭’ যাত্রীবাহী লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

দুপুর ৩টার দিকে লঞ্চটি ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়। পরে রোগীর অবস্থা বিবেচনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাটে আনা হয়। সেখান থেকে গাড়িযোগে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জনসেবায় তারা সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড

আপডেট: ০৮:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬