১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এলজিইডির হিসাবরক্ষক হাসেম আলীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

  • আপডেট: ১০:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়, আগারগাঁওয়ের অডিট বিভাগের হিসাবরক্ষক মো. হাসেম আলীর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন মো. মাসুম বিল্লাহ।

অভিযোগপত্রে বলা হয়েছে, এলজিইডির প্রধান কার্যালয়ের অডিট বিভাগে হিসাবরক্ষক হিসেবে কর্মরত হাসেম আলী ঘুষ ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগকারীর দাবি। তার কথিত সম্পদের পরিমাণ বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হাসেম আলী রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট, বাড়ি ও গাড়িসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের অর্থের উৎস ও বৈধতা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

লিখিত অভিযোগে হাসেম আলী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ, সম্পত্তি ও অন্যান্য আর্থিক লেনদেন তদন্তের আওতায় আনারও দাবি জানানো হয়।

অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত এসব বক্তব্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে মো. হাসেম আলীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এলজিইডির হিসাবরক্ষক হাসেম আলীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

আপডেট: ১০:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬