১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শুধু নিরাপত্তা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক

  • আপডেট: ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাজ শুধু নিরাপত্তা দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান, আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক রূপান্তরেও বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) জনগণের অংশগ্রহণমূলক প্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাঠামো। এ দর্শনের ধারাবাহিকতায় বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগরজীবন পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় অবদান রাখছেন।

তিনি বলেন, প্রশিক্ষণ, দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পেশাদারত্বের ক্ষেত্রে আনসার-ভিডিপি ক্রমাগত এগিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভূমিকার কথাও তুলে ধরেন ডিজি। এ ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিকাশে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সদস্যদের জীবন ও কর্মপরিকল্পনাকে ‘কমপ্লিট প্যাকেজ অব লাইফ’ হিসেবে উল্লেখ করে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সদস্যদের জন্য একটি সমন্বিত জীবনব্যবস্থা গড়ে তোলাই এ দর্শনের লক্ষ্য। আত্মোৎসর্গ, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা অর্জন ও আর্থিক স্বাবলম্বিতার সমন্বয়েই একজন সদস্যের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে।

৭ নভেম্বরের জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ডিজি বলেন, জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও জনকল্যাণকে সব কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও উসকানি প্রতিহত করে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সদস্যদের নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় ধারণ করে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার মাধ্যমে আনসার-ভিডিপিকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দরবার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শুধু নিরাপত্তা নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক

আপডেট: ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬