১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • আপডেট: ০১:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন।

তিনি বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট: ০১:২৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬