শিরোনাম:
যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি,নতুন দায়িত্ব পেলেন যারা
- আপডেট: ০১:১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজুকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগে এবং শেরেবাংলানগর থানার ওসি মো.মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদারকে যাত্রাবাড়ী এবং দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে শেরেবাংলা নগর থানার ওসি হিসেবে পদায়ন হয়েছে।



















