০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অপরাধ সংগঠনে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো ‘ফোর স্টার’ গ্রুপ,গ্রেফতার ৬

  • আপডেট: ০১:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিদেশি পিস্তল,গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকসহ রাজধানীর মিরপুরের ‘ফোর স্টার’ গ্রুপের ৬ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি-৪)।

এসআরবি জানায়, এই গ্রুপটি অপরাধীদের ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ড করতো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান এসআরবি -৪-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো- শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব(২৭), মো. ইমন মোল্লা (২৫), মো. সৌরভ বেপারী (১৯)।

হাফিজুর রহমান, রাজধানীর পল্লবী ও রুপনগর এলাকার বহুল আলোচিত “ফোর স্টার গ্রুপ” সদস্যদের উৎপাত এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শোডাউন এর ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর বিকেলে এসআরবি-৪ এর আভিযানিক দল পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের অস্ত্রধারী আসামি শেখ ওসমান গনি সোহাগ (৩৫)’ কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে ফোর স্টার গ্রুপের সদস্যরা রাজধানীর পল্লবী, মিরপুর, শাহআলী, কাফরুলসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। এছাড়াও তার গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন সময় আধিপত্য বিস্তারের জন্য মহড়া শো-আপ করতো এবং বিভিন্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত করতো।

সোহাগের দেয়া তথ্যের ভিত্তিতে শিয়ালবাড়ি কবরাস্থানের আশেপাশে গত ২৩ নভেম্বর এসআরবি-৪ গোপন সংবাদে জানতে পারে, রুপনগর এলাকায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৭ থেকে ৮ জনের একটি দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে। তৎক্ষণাৎ আভিযানিক দলটি ঘটনাস্থলে উপস্থিত হলে এসআরবির উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় ফোর স্টার গ্রুপের ডাকাত চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে এসআরবি-৪।

এ সময় তাদের নিকট থেকে একটি খেলনা পিস্তল, স্টিলের সামুরাই, দেশীয় অস্ত্র, অবৈধ মাদক ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো।

এ ঘটনায়, ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাঁজা গুলি, ১২ টি রাম দা, চাকু, ২ সামুরাই, ৩০ পিস ইয়াবাসহ মদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সকলেই ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের ছত্রছায়ায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপরাধ সংগঠনে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতো ‘ফোর স্টার’ গ্রুপ,গ্রেফতার ৬

আপডেট: ০১:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬