শিরোনাম:
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেফতার
- আপডেট: ১১:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৮০৮১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকালে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্যমতে, আব্দুর রশিদ বখতিয়ার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। তিনি দীর্ঘদিন ধরে নিকুঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















