০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে আনসার সদস্যের বসতঘর পুড়ে ছাই: দ্রুত সহায়তায় পাশে দাঁড়ালো আনসার-ভিডিপি

  • আপডেট: ০৭:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৬৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম আহমেদের পাশে দাঁড়িয়েছে আনসার-ভিডিপি। ৭ ডিসেম্বর রাত ৯টার দিকে ঘটে যাওয়া আগুনে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার বিষয়টি মহাপরিচালকের (ডিজি) নজরে আসার পরই তিনি দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সদস্যকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দেন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। জেলা কমান্ড্যান্ট পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল,উইন্টার কোটসহ শীতবস্ত্র বিতরণ করেন এবং সব তথ্য রেঞ্জ দপ্তরে পাঠান। পরবর্তীতে রেঞ্জ কমান্ডার বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালককে জানান, তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এর ধারাবাহিকতায় সোমবার সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো.জিয়াউল হাসান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আনসার বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে গৃহনির্মাণের জন্য ২ বান টিন এবং নগদ ৫,০০০ টাকা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

হঠাৎ নেমে আসা বিপর্যয়ের মুহূর্তে বাহিনীর এমন পাশে দাঁড়ানোয় আবেগাপ্লুত প্লাটুন কমান্ডার মো.সেলিম আহমেদ মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই সহায়তা শুধু আমার জন্য নয়—বাহিনীর প্রতিটি সদস্যের প্রতি মহাপরিচালক মহোদয়ের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতীক।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে আনসার সদস্যের বসতঘর পুড়ে ছাই: দ্রুত সহায়তায় পাশে দাঁড়ালো আনসার-ভিডিপি

আপডেট: ০৭:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫