০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১

  • আপডেট: ০১:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৬৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ভোলার ব্যাংকের হাট এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ) মধ্যরাতে পরিচালিত এ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর থানাধীন ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে মোঃ মোশারফ হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত মৎস্যজীবী লীগের টাস্কফোর্স প্রতিনিধি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোস্ট গার্ড সূত্র জানায়,আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১

আপডেট: ০১:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫