০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বান্দরবানে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন উদ্বোধন

  • আপডেট: ১০:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (১৩ মার্চ ) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিসোর্টটির সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে পুলিশ সদস্যসহ আগত অতিথিদের জন্য আরও মনোরম, আধুনিক ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বান্দরবানে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন উদ্বোধন

আপডেট: ১০:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬