১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পূর্ব জোন

  • আপডেট: ০৯:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। গুরুত্বপূর্ণ লঞ্চ ও খেয়া ঘাটগুলোতে টহল, নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সমুদ্র ও নদীপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ধারাবাহিকতায় কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন জাহাজ ও উচ্চগতির বোটের মাধ্যমে উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েন করা হয়েছে। তাদের নিরলস তৎপরতার ফলে চট্টগ্রাম বন্দর বর্তমানে ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে নিরাপদ বন্দরে পরিণত হয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে বহিঃনোঙরে আসা তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোন জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ১৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৪ রাউন্ড তাজা গোলা, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় ৩৫ জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়।

একই সময়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৬ লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ২ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১৪ কেজি গাঁজাসহ ৩৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে ডাকাতদের কবলে জিম্মি থাকা ৩২ জন জেলেকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পূর্ব জোন

আপডেট: ০৯:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬