০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

শেরেবাংলা নগরে আনসারের তৎপরতায় চুরির চেষ্টা নস্যাৎ,দুই চোর আটক

  • আপডেট: ০৩:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / ১৮০৯৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একটি চুরির চেষ্টা নস্যাৎ করেছেন। এ ঘটনায় দুই চোরকে আটক করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে এক আনসার সদস্য আহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিচতলায় এ ঘটনা ঘটে।

শনিবার (২১ মার্চ) আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে এবং অপর সহযোগী বাইরে অবস্থান করছিল। ভেতরে ঢুকে তারা পানির কল ভাঙার চেষ্টা করলে সৃষ্ট শব্দে ডিউটিরত আনসার সদস্যদের সন্দেহ হয়।

এ সময় ডিউটিরত এপিসি মো. কাওসার হোসেন ও আনসার সদস্য মো. আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে কাওসার হোসেন চোরকে আটক করতে গেলে এক দুর্বৃত্ত পানির কল দিয়ে তার মাথায় আঘাত করে, এতে তিনি আহত হন।

তবে সহকর্মীর ওপর হামলার পরও আনসার সদস্যরা ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দুই চোরকে আটক করতে সক্ষম হন।

আহত কাওসার হোসেনকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃতরা হলেন—রেজাউল (২৯) ও মো. রাতুল (১৯)। পরে তাদের শেরেবাংলা নগর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শেরেবাংলা নগরে আনসারের তৎপরতায় চুরির চেষ্টা নস্যাৎ,দুই চোর আটক

আপডেট: ০৩:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬