০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক

  • আপডেট: ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স বিভাগের উপ-পরিচালক (বাইল্যাটেরাল নেগোসিয়েশন) মো.ওয়াদিদুজ্জামান আজ শনিবার (৯ মে) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভারতের কলকাতা-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের পর সুস্থতা লাভের পর্যায়ে থাকাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে বেবিচক পরিবারের সদস্যরা মর্মাহত ও গভীরভাবে শোকাহত।

বেবিচকের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মহান আল্লাহর নিকট তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক

আপডেট: ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬