০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মিরপুরে ২০ ককটেল, ৪১ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার

  • আপডেট: ০৫:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ টি ককটেল, ৪১ টি মশাল লাঠি ও জ্বালানি তেল কেরোসিন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।

হাসান মোহাম্মদ নাছের বিকাবদার বলেন, মিরপুর মডেল থানাধীন আনছার ক্যাম্প, পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে রাস্তার উপর ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পরে আছে বলে জানতে পারে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি কাগজের ব্যাগ হতে ১৫ টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫ টি মোট ২০ টি ককটেল, বাজারের ব্যাগে দুইটি বোতলে অনুমান দুই লিটার কেরোসিন তেল, ৪১ টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়।

তিনি বলেন, পরে রাতেই ২০ টি ককটেল গর্ত খুরে দুই দফায় বিষ্ফোরন ঘটানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ২০ ককটেল, ৪১ মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার

আপডেট: ০৫:২২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬