শিরোনাম:
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭,মামলা ৫৫
- আপডেট: ১১:২৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন,লালবাগ বিভাগে ৪২ জন,ওয়ারী বিভাগে ৯৪ জন,মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন,মিরপুর বিভাগে ১৪১ জন,গুলশান বিভাগে ৪৬ জন,উত্তরা বিভাগে ৪১ জন ও গোয়েন্দা বিভাগ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা,২৫৩৯ পিস ইয়াবা,১.৮৫ গ্রাম হেরোইন,৩ টি মোটরসাইকেল,৮ টি মোবাইল,১৫০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।



















