০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ

  • আপডেট: ১১:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ১৮১৫৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

যশোরের সাংস্কৃতিক অঙ্গন উৎকর্ষে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ১৪৩৩।

সোমবার (২৫ মে) উৎকর্ষ যশোর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতির ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎকর্ষ যশোরের সহ-সাধারণ সম্পাদক সুজন রায়। পরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মাসুদ।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিভাবান শিল্পী ও কলাকুশলীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।

অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন প্রশিকা, কাব্য, অথৈ, মনোজ্ঞা, তরী, অর্থি, সোহা, মৃত্তিকা, শ্রেষ্ঠা, সিঁথি, দিব্য, সিল্কি, ভাস্বতী ও স্বাস্বতী।

এছাড়া সংগীত পরিবেশন করেন উৎকর্ষ যশোরের সংগীত শিক্ষক সন্ধ্যা অধিকারী ও শচীন বর্মণ। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন তবলায় পাপ্পু দে এবং গিটারে অরিয়ন।

অরিয়ন, দিব্য, স্নেহা, শ্রেষ্ঠা ও ফাল্গুনী সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাঈম হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন উৎকর্ষ যশোরের উপদেষ্টা মাহমুদা রিনি। সংগঠনের সাধারণ সম্পাদক অসীম সাহার সমাপনী বক্তব্যের মাধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে সাংস্কৃতিক আয়োজনে মুখর উৎকর্ষ

আপডেট: ১১:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬