১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার

  • আপডেট: ০৫:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ১৩ মামলার আসামি মো. আকাশ ওরফে টান আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৬ জুন) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ জুন মিরপুর পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ দলের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় টান আকাশ, গাল কাটা রাব্বি, আল-আমিন, র‌্যাপার পারভেজসহ কয়েকজন বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় হৃদয় ওরফে গন্ডার নামে একজন আহত হন এবং আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টান আকাশের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পল্লবীসহ আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে টান আকাশের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

গ্রেফতার আকাশের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার

আপডেট: ০৫:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬