দুবাইফেরত প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার,প্রকৃত মালিকের হাতে তুলে দিল আনসার
- আপডেট: ১০:৪০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া এক প্রবাসীর লাগেজ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসারের দুই সদস্য।
শুক্রবার (২৬ জুন) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান
তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) রাত সোয়া ৮টার দিকে দুবাই থেকে দেশে ফেরা প্রবাসী মোহাম্মদ রুবায়েত মাতুব্বর হেভি লাগেজ-০৩ এলাকা থেকে নিজের ব্যাগটি খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দায়িত্বরত আনসার সদস্য মো. আকরাম হোসেন ও মো. ফয়েজ আহমেদ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অনুসন্ধান শুরু করেন।
ব্যাগের গায়ে থাকা নাম ও ঠিকানার স্টিকারের সূত্র ধরে প্রায় ২০ মিনিটের অনুসন্ধানের পর রো-ডি (Row-D) এলাকায় অন্য এক যাত্রীর ট্রলিতে ব্যাগটির সন্ধান পান তারা। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ব্যাগটি অক্ষত অবস্থায় প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
হারানো লাগেজ ফিরে পেয়ে প্রবাসী রুবায়েত আনসার সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষ ও রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক সেবা নিশ্চিত করার যে অঙ্গীকার, বিমানবন্দরের এ ঘটনাকে তারই একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা



















