দৈনিক সাতনদী সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদ নলতা শরীফ প্রেসক্লাবের
- আপডেট: ০৭:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাত নদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুল ইসলাম হাবিবকে বারবার হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নলতা শরীফ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সম্প্রতি সাতক্ষীরা যুবদলের এক নেতার স্বর্ণ ছিনতাই সংক্রান্ত একটি সংবাদ দৈনিক সাত নদী পত্রিকায় প্রকাশের পর সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও দৈনিক সাত নদী পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং জাতীয় দৈনিক ভোরের আওয়াজ-এর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রভাষক মামুন বিল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম, সাংবাদিক সোহরাব হোসেন, আব্দুস সালাম, লতিফুল ইসলাম, আবুল হোসেন ও আরিজুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মীকে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।















