০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক

  • আপডেট: ০৭:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে মারধরের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম– রিপন মন্ডল।

সোমবার (৫ অক্টোবর)বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

পোস্টে রিপন মন্ডলের ছবি দিয়ে এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া লিখেছেন, ধৃত লোকটির নাম রিপন মন্ডল। গত পরশু সে রাতে মিরপুর ১ নাম্বারে একটি বাচ্চা মেয়েকে নির্মম ভাবে নির্যাতন করেছিল। এখন সে পুলিশ হেফাজতে আছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

পোস্টে তিনি আরও লিখেন, আইনের শাসন মানতে হবে। যে কোন ধরনের নির্মমতার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে যাবে। কোন ছাড় দেয়া হবে না।

এর আগে গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পথশিশুকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।

ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, মিরপুর এলাকার কোনো একটি মার্কেটের নিরাপত্তাকর্মী এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে এক মেয়েশিশুকে মারধর করছেন। এক পথচারী শিশুটিকে থামাতে এগিয়ে গেলে আরেকজন পথচারী তাকে বাধা দিতে এগিয়ে আসেন।

তিনি বলেন, অপরাধ যাই হোক না কেন, কাউকে নির্যাতন করার সুযোগ নেই। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করাই আইনগত ব্যবস্থা নেওয়ার পথ।

ঘটনার সঙ্গে জড়িত নিরাপত্তাকর্মী ও তার সহযোগীর বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক

আপডেট: ০৭:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬