মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭
- আপডেট: ০৬:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।
এদের মধ্যে খুন-১,মারামারি ১,চুরি ২,না: শিশু ১,পরোয়ানা ২ এবং ডিএমপি ২০ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সোহাগ (২৯), সুজন (৩২), আরমান (২৫), কামাল (৪০), জাহিদ (৩০), মোস্তফা (৩৭), নাসির (৩৬), ডালিম (২৪), মোস্তাকিম (২২), জাহিদ (২২), ফেরদৌস (২৮), সাব্বির আজমাইন (২৫), তাহমিদ (২০), জালাল (১৯), আল রায়হান (১৯), নাদিম (১৯), শাহীন (১৯), মিলন (২২), দেলোয়ার হোসেন (৫৭), সজীব (২৩), সালমান (২৪), সোহেল (২৭), জান্নাতুল নাঈম (২৪), সাজ্জাদ (২২), বাদল (২০), আলিফ (২৩) ও রিয়াজ হোসেন (২১)।
গ্রেফতারকালে ৬ পিস ইয়াবা ট্যাবলেট,৬ পুরিয়া গাঁজাসহ ১ টি চাকু উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (৪ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















