ডিএমপির বিশেষ অভিযান, রাজধানীতে গ্রেফতার ৬৩
- আপডেট: ০১:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির থানা পুলিশ।
শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ ও তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ৭ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে মাদক কারবারে জড়িত ৬ জন এবং দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় ১ জন রয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

















