১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কাঁটাবনে বহুতল ভবনে আগুন,আহত উদ্ধার দুজনের মৃত্যু

  • আপডেট: ০১:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৮০৯৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুনের ঘটনায় আহত উদ্ধার দুই ভুক্তভোগী নিহতের ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।

শনিবার (২৭ জুন) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

খালিদা ইয়াসমিন বলেন, আমরা আগুনে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে দিয়ে এসেছি। পরে জানতে পেরেছি তারা মারা গেছেন।

আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে কাঁটাবনের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কাঁটাবনে বহুতল ভবনে আগুন,আহত উদ্ধার দুজনের মৃত্যু

আপডেট: ০১:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬