০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মালয়েশিয়া-চীন সফরে ভালো কিছু অর্জন হলে তা দেশের মানুষের:সংসদে প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চীন-মালয়েশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কিছু অর্জন হয়ে থাকে,ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে কথা বলেন। দুই দেশে সফরে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে ‌‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাং‌লাদেশ প্রথম’।

সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সংসদে প্রধানমন্ত্রী বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা-উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য সেজন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব সদস্য, বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মালয়েশিয়া-চীন সফরে ভালো কিছু অর্জন হলে তা দেশের মানুষের:সংসদে প্রধানমন্ত্রী

আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬